ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসমাবেশ স্থগিত জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারির

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৭:৫৩:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৭:৫৩:২৪ অপরাহ্ন
মহাসমাবেশ স্থগিত জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারির জামায়াতে ইসলামীর



বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার রাত ৭টা ২৮ মিনিটের দিকে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।


এতে বলা হয় ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ