ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ও চোরাচালানে সহযোগিতা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:২৯:৪১ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:২৯:৪১ পূর্বাহ্ন
মাদক ও চোরাচালানে সহযোগিতা করলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম



সীমান্তে মাদকের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক ও চোরাচালানে সহযোগিতা করলে কোনো কর্মকর্তাকে ছাড়া দেয়া হবে না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না।
 
তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
 
এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই প্রস্তুতি নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ