সিলেট থেকেই নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৯-১২-২০২৫ ১১:৩২:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৯-১২-২০২৫ ১১:৩২:০৭ পূর্বাহ্ন
তারেক রহমান
সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার তাঁর সিলেটে যাওয়ার কথা। তিনি সেখানে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট; বগুড়া তাঁর নির্বাচনী এলাকা। তিন দিনের জন্য তিনি এসব এলাকা সফরে যেতে পারেন বলে দলের কয়েক নেতা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স