ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৫:৪৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৫:৪৫:২৯ অপরাহ্ন
​কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা কারওয়ান বাজারে চাঁদাবাজির


রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি, বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারে চাঁদাবাজি করছে। চাঁদা আদায় বন্ধ এবং আব্দুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়। এসময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।

এ হামলায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ