ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​এক বছরে ১৫ ভরি স্বর্ণ উপহার পেয়েছেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী, রয়েছে কোটি টাকার সম্পদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০১:৩৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০১:৩৪:৩০ অপরাহ্ন
​এক বছরে ১৫ ভরি স্বর্ণ উপহার পেয়েছেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী, রয়েছে কোটি টাকার সম্পদ কৃষ্ণ নন্দী


এবার খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর মিলিয়ে রয়েছে কোটি টাকার সম্পদ। কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া (খুলনা-৫ আসনের মধ্যে) উপজেলার বাসিন্দা। তবে তিনি খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। কাছে রয়েছে নগদ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। তার ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে। এদিকে তিনি ব্যাংকের ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকার ব্যাংকের ঋণ দেখিয়েছেন। তার ২.৪৭ একর কৃষি জমি ও ০.৫ একর অকৃষি জমি রয়েছে।


হলফনামায় তিনি উল্লেখ করেছেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় তিনতলা বিশিষ্ট দুইটি পাকা দালান বাড়ি রয়েছে তার। ২০২৫ সালের আয়কর রিটার্নে প্রায় দুই কোটি ৬৯ লাক টাকার সম্পদ রয়েছে ও ১৫ ভরি সোনা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

হলফনামা সূত্রে আরও জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেছেন। তবে তার স্ত্রী এবং সন্তানদের নামে কোনো স্থাবর ও অস্থাবর সম্পদ নেই বলেও উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ