পশ্চিম কাফরুলে সেনাবাহিনীর অভিযান: বিদেশি পিস্তল ও শটগানসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০১-২০২৬ ০১:৪৯:১২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০১-২০২৬ ০১:৪৯:১২ অপরাহ্ন
মোঃ মাহফুজ শিকদার (৩৫)
বিশেষ প্রতিনিধি: মাহফুজুর রহমান.
রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ মোঃ মাহফুজ শিকদার (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দারুসসালাম সেনা ক্যাম্পের একটি চৌকস দল শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম কাফরুল এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই সন্ত্রাসীর হেফাজত থেকে
উদ্ধার করা হয়০১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল ০১টি ১২ গেজ একনলা শটগান২৭ রাউন্ড পিস্তলের গুলি১৫৭রাউন্ডশটগানের কার্তুজ০২টি পিস্তলের ম্যাগাজিন০৪টি দেশীয় অস্ত্র ও
১০ বোতল ফেনসিডিল।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে
সহায়তা করার জন্য সাধারণ নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স