ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০১:৫৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০১:৫৭:৫৭ অপরাহ্ন
​হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা রাজধানীর হাজারীবাগে


বিশেষ প্রতিনিধি:মাহফুজুর রহমান। 

  রাজধানীর হাজারীবাগে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর। পুলিশ জানায়, নিহতের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। 
এছাড়া তার দুই হাতের কব্জি ও আঙুল কাটা এবং দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ