ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের ভাঙচুর, পুলিশকে ধাওয়া।

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৫:২১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৫:২১:৫৩ অপরাহ্ন
বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের ভাঙচুর, পুলিশকে ধাওয়া। মোবাইল ব্যবসায়ীদের ভাঙচুর

বিশেষ প্রতিনিধি: মাহফুজুর রহমান. 

রাজধানীর আগারগাঁওয়স্থ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আজ বিকেলে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মোবাইল ব্যবসায়ীরা। দাবি আদায় না হওয়ার ক্ষোভ থেকে আনুমানিক ৩০০ থেকে ৪০০ ব্যবসায়ী এই তণ্ডব চালায় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪:৩০ ঘটিকার দিকে কয়েকশ মোবাইল ব্যবসায়ী মিছিল নিয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ীরা তাদের দীর্ঘদিনের কিছু দাবি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত ব্যবসায়ীরা ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং জানালার কাঁচসহ আসবাবপত্র ভাঙচুর করেন।


খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে এবং একপর্যায়ে পুলিশকে ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর সন্ধ্যা নাগাদ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিটিআরসি কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীদের দাবি, বিটিআরসির কিছু সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, যার সুরাহা না হওয়ায় তারা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ