ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্ট গার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জন জেলে আটক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৬:৫৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:০৪:৩৯ অপরাহ্ন
কোস্ট গার্ডের অভিযানে চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জন জেলে আটক

চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জন জেলে আটক। তাদের বিরুদ্ধে দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলহাজতে পূরণ করা হবে।

বৃহস্পতিবার ০১ জানুয়ারি বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট উপজেলার চরমানিকা কর্তৃক দুলারহাট থানাধীন আহম্মদপুরের মায়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭ টি অবৈধ বেহুন্দী জালসহ ২০ জন জেলেকে আটক করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোটের ট্রলিং গিয়ার অপসারণ করনো হয়।

দুলারহাট থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃত ২০ জেলের বিরুদ্ধে থানায় মামলা দের করা হয়েছে। জেল হাজতে প্রেরণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ