ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​৬ জানুয়ারি জকসু নির্বাচন, নতুন নির্দেশনা জারি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:৪০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:৪০:২৫ অপরাহ্ন
​৬ জানুয়ারি জকসু নির্বাচন, নতুন নির্দেশনা জারি জকসু নির্বাচন


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একাধিক নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ সময়ের মধ্যে কোনো ধরনের ছুটির আবেদন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের শিক্ষা সফরের সময়সূচি নির্ধারণ না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নির্দেশনা বাস্তবায়ন ও বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ