ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:১৮:২৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:১৮:২৬ পূর্বাহ্ন
গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে তাঁকে গুরুতর অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানিয়েছেন।

আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে মিজানুর রহমান বলেন, ড. কামাল হোসেনকে হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

মিজানুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে হুইলচেয়ারে করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়েছিলেন ড. কামাল হোসেন। সেখানে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি। এখন তিনি শারীরিকভাবে বেশ দুর্বল। তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকেরা বোর্ড বসিয়ে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। ২৪ ঘণ্টা পার হলে পরিস্থিতি বোঝা যাবে।

ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন|


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ