ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:৫৫:১৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:৫৫:১৯ পূর্বাহ্ন
হাজারীবাগে ফ্যানের সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাহারিম (২০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাহারিমকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

তাহারিম ঝালকাঠি জেলার সদর থানার দিরাকাটি এলাকার বাসিন্দা মো. হাফিজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী মো. সাব্বির হোসেনের সঙ্গে ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টারে থাকতেন।

তাহারিমকে হাসপাতালে নিয়ে আসা স্বামী মো. সাব্বির হোসেন জানান, পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার স্ত্রী অত্যন্ত রাগী প্রকৃতির ছিলেন এবং ঘটনার আগে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ