শাহজালালের মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০১-২০২৬ ০৫:৩৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৬ ০৫:৩৫:৪০ অপরাহ্ন
মির্জা ফখরুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেটে একদিনের ব্যক্তিগত সফরে এসে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে এসে হযরত শাহজালালের মাজারে এসে বিকেল সোয়া ৪টার দিকে আসরের নামাজ আদায় করেন। পরে তিনি মাজার জিয়ারত করে চলে যান। এ সময় স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স