ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরহাদের প্রশংসা ও যে দোয়া করলেন সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৫:৩৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৫:৩৮:০৫ অপরাহ্ন
ফরহাদের প্রশংসা ও যে দোয়া করলেন সাদিক কায়েম সাদিক কায়েম



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদের বিষয়ে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এর সদ্যবিদায়ী সভাপতি এসএম ফরহাদ। আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার নেতা। কৈশোরের শুরু থেকেই আমাদের পথচলা একসাথে। সোমবার এক ফেসবুক পেস্টে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম আরো বলেন, ‘সময়ের প্রবাহে সম্পর্ক যেখানে ক্ষয়ে যায়, সেখানে আমাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে, আরও বিশ্বাসী হয়েছে। তার বুদ্ধির প্রখরতা, যুক্তির দৃপ্ততা, বক্তব্যের স্বচ্ছতা ও নেতৃত্বের পরিণত রূপ, এসবের বিকাশ আমি খুব কাছ থেকে দেখেছি, প্রত্যক্ষ করেছি।

সংকট ও ক্রান্তিকালের মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরকে দিকনির্দেশনা দিতে তার সুপরিকল্পিত চিন্তা ও দায়িত্বশীল নেতৃত্ব সাবেক ও বর্তমান নেতাকর্মীদের কাছে সুস্পষ্ট। জুলাই বিপ্লবের নয় দফা প্রণয়ন ও বাস্তবায়নের নেপথ্যে যে অদৃশ্য শ্রম ও দৃশ্যমান দৃঢ়তা প্রয়োজন ছিল, তার অন্যতম প্রধান ভরকেন্দ্র ছিলেন এসএম ফরহাদ।

লৌকিকতা-বর্জিত ব্যক্তিত্ব তাকে কখনো আত্মঅহংকারে ভাসতে দেয়নি। আবার সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। যে কোনো পরিস্থিতিতে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস তার চরিত্রের মৌলিক বৈশিষ্ট্য।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার, পরিকল্পিত চরিত্রহনন এবং নারীদের প্রতি অশালীন আক্রমণের বিরুদ্ধে এসএম ফরহাদের কণ্ঠস্বর ছিল স্পষ্ট, শক্ত ও নির্ভীক।

মহান আল্লাহ এসএম ফরহাদকে জুলাই বিপ্লব ও আধিপত্যবাদবিরোধী শহীদানের আকাঙ্ক্ষা ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার তাওফিক দান করুন।

তার বুদ্ধিমত্তা আরও দীপ্ত হোক, আরও শক্তিশালী হোক তার দুই হাত। ফরহাদ যেন মানুষের নিরাপত্তা, ন্যায় ও শান্তির কারণ হন। তার ভালোবাসা ও প্রজ্ঞায় গড়া নেতৃত্ব আমাদের জন্য কল্যাণের উৎস হোক, মহান রবের দরবারে এই দুআ।

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।’

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ