বগুড়ার শাহ সুলতান কলেজে বাস উপহার দিচ্ছেন তারেক রহমান
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০১-২০২৬ ০৭:২৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০১-২০২৬ ০৭:২৯:৪৫ অপরাহ্ন
বগুড়ার শাহ সুলতান কলেজে
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীদের দুটি বাস উপহার হিসেবে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কলেজ শিক্ষার্থীদের পরিবহনে বাস সংকটের কথাটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে তারেক রহমান এই সিদ্ধান্ত নেন।
সোমবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
তিনি জানান, সরকারি আজিজুল হক কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফ্রি ওয়াইফাই দেওয়ার পর, বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় দাবি উত্থাপন করেছিলেন, তাদের কলেজে আসা-যাওয়ার জন্য পরিবহন সংকট।
পোস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে পড়লে তিনি শিক্ষার্থীদের বাস দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তারেক রহমান জানিয়েছেন, আমরা আশা করছি, ভোটের আগেই বাস দুটি পাওয়া যাবে।
তারেক রহমানের এই সিদ্ধান্ত জানার পর ওই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স