ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ছাত্র-জনতার ওপর গুলির মামলার আসামির বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০২:২১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০২:২১:৩৩ অপরাহ্ন
নীলফামারীতে ছাত্র-জনতার ওপর গুলির মামলার আসামির বিএনপিতে যোগদান মামলার আসামির বিএনপিতে

মোঃ লিখন ইসলাম( নীলফামারী প্রতিনিধি) 

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র গ্রন্থের উপর গুলি করা মামলার এজাহার ভূক্ত আসামি আনোয়ার হোসেন সরকার বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। 

জানা যায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া আনোয়ার হোসেন সরকার ২৪ এর গণহত্থানের সময় বুড়ি শালীকে নুর ইসলাম নামে এক ব্যক্তিকে আহত করেছেন এবং সেই ঘটনায় তার নামে মামলা হয়েছে। আনোয়ার হোসেন সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কামারপুকুর ইউনিয়ন সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। 

জানা যায় গত রোববার রাতে কামারপুকুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আবদুল গফুর সরকারের চাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় আনো হোসেনকে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী -৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকার। 

মামলার এজহার অনুযায়ী আনোয়ার হোসেন সরকার  ২৪ এর অভ্যুত্থানের সময় গুলি করেছিলোন।
 ২০২৪ সালে ৬ সেপ্টেম্বর হওয়া বিস্ফোরক মামলায় আটক হয়েছিলেন এবং বর্তমানে রয়েছেন। তার মামলা নম্বর -০৪,  জিআর ১৮৭/২৪।  ধারা- ১৪৩/৩৩২/৩২৬/৪১১/৩৪ সহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৫/৬ । 

তাকে বিএনপিতে যোগদান করায় বিএনপির অনেক ত্যাগী নেতা কর্মী এর সমালোচনা করেছেন। তারা বলেন উক্ত অনুষ্ঠানে আমাদেরকে ডাকা হয়নি এবং তিনি আওয়ামীলীগকে পুনর্বাসন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ