ধনবাড়ীতে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা..
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৬-০১-২০২৬ ০৬:৩৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৬-০১-২০২৬ ০৬:৩৪:৩৭ অপরাহ্ন
টপসয়েল কেটে বহনকারী
..
মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ ০৫ জানুয়ারি, ২০২৬ তারিখে ধনবাড়ী উপজেলায় বিভিন্ন জায়গায় টপসয়েল কেটে বহনকারী ৯ টি মিনি ট্রাক আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীন ০১ জন ব্যক্তিকে ০১ টি মামলায় ১০০০০০/- (এক লক্ষ টাকা) অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নূরজাহান আক্তার সাথী, উপজেলা নির্বাহী অফিসার, ধনবাড়ী, টাঙ্গাইল ।
পাশাপাশি বোতলজাত এলপিজি গ্যাস অধিক মূল্যে বিক্রি, মূল্য তালিকা না রাখা, গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টিতে প্রত্যক্ষ/পরোক্ষ সংশ্লিষ্টতা বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় এলপিজি গ্যাস বিক্রয়ে সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা প্রতিপালনে সংশ্লিষ্ট ডিলার এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স