ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা শোডাউন: আসাদগেটে ‘টিম মোহাম্মদপুর’।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৫:০৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৫:০৭:২৪ অপরাহ্ন
রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা শোডাউন: আসাদগেটে ‘টিম মোহাম্মদপুর’। ‘টিম মোহাম্মদপুর’


বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান. 


রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ‘পুলিশ মবিলাইজেশন’ ও নিরাপত্তা শোডাউন কর্মসূচি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট আসাদগেটে অবস্থান নেয় মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ একটি টিম।


ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ‘টিম মোহাম্মদপুর’ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আসাদগেট এলাকায় অবস্থান করে। এ সময় পুলিশ সদস্যরা ওই এলাকায় নিবিড় টহল প্রদান, চেকপোস্ট কার্যক্রম জোরদার এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। এই নিরাপত্তা শোডাউনের নেতৃত্বে ছিলেন মোহাম্মদপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জুয়েল রানা এবং মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মবিলাইজেশনের মূল লক্ষ্যগুলো হলো:

 এলাকায় পুলিশের সক্রিয় উপস্থিতি বাড়িয়ে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
সাধারণ মানুষের মনে নিরাপত্তার বোধ তৈরি করা এবং আস্থার পরিবেশ ফিরিয়ে আনা।

 যেকোনো ধরনের অপ্রীতিকর বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশের দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা ও প্রস্তুতি যাচাই করা। 
উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের নির্দেশে এই কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যায়ক্রমে এই মবিলাইজেশন কার্যক্রম চলবে।

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে অপরাধ দমনে এবং যেকোনো সন্দেহভাজন বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ