ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে নরসিংদী জেলা ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৫:১২:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৫:১২:২৬ অপরাহ্ন
দুবাই পালানোর সময় শাহজালাল বিমানবন্দরে নরসিংদী জেলা ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার। শাহজালাল আহমেদ শাওনকে


বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান. 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহজালাল আহমেদ নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। ২০২২ সালের জুলাই মাসে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ও নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহজালাল আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, সরাসরি গুলিবর্ষণ ও হত্যার অভিযোগসহ মোট ৬টি মামলা রয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। আজ অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, শাহজালাল আহমেদ শাওনকে আটকের প্রাথমিক সংবাদ আমরা পেয়েছি। নরসিংদী জেলা পুলিশের একটি টিম তাকে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বুঝে নিতে ঢাকায় রওনা হয়েছে। তাকে নরসিংদীতে আনার পর আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই নিষিদ্ধ সংগঠনটির অনেক নেতাকর্মী গ্রেপ্তার এড়াতে দেশ ছাড়ার চেষ্টা করছেন। এই তালিকায় শাওন অন্যতম হাই-প্রোফাইল নেতা হিসেবে গ্রেপ্তার হলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ