ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দেবী দুর্গা অশুর কে যেমনি বধ করেছেন তেমনি সমাজ থেকে

রাজাকারদের উৎপাটন করতে হবে-আনিসুর রহমান আনিস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০১-২০২৬ ০২:০৫:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৬ ০২:০৫:২২ অপরাহ্ন
রাজাকারদের উৎপাটন করতে হবে-আনিসুর রহমান আনিস আনিসুর রহমান আনিস



সাবেক ছাত্রনেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, যারা সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর তারা দেশ ও জাতির শত্রু। মুক্তিযুদ্ধের সময় এদেশে রাজাকার,আল বদর গোষ্ঠী হিন্দু সম্প্রদয়সহ বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন ইতিহাসে তা কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে।

ঐতিহাসিকভাবে স্বীকৃত যে রাজাকাররা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল। তাই দেবী দুর্গা ওশুরকে যেভাবে বধ করেছিল সেভাবে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজাকারদের উটপাটন করতে হবে। তাহলেই জাতি ফিরে পাবে কাঙ্খিত মুক্তি।

গতকাল রাতে  বাউফলের গোসিংগা শ্রীশ্রী চন্ডী রক্ষা মন্দিরে সনাতন ধর্মালম্বীদের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার স্মরণসভায়  তিনি একথা বলেন‌।ধীরেন চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জেলা মহিলা দল নেত্রী সালমা আলম  লিলি, প্রভাষক মাকসুদুর রহমান, বাউফল ইউনিয়ন বিএনপি সিনিয়র  সহ-সভাপতি আব্দুল মালেক খান, সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি নুরুল ইসলাম গাজী, মহিলাদল নেএী সুমি আক্তার,   সুজন মৃধা প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ