রাজধানীর লালমাটিয়া থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০১-২০২৬ ০২:১৩:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০১-২০২৬ ০২:১৩:৩৭ অপরাহ্ন
সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য।
বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকায় এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ ডিসেম্বর সন্ধ্যায় লালমাটিয়া 'বি' ব্লকের একটি বাসার সামনে থেকে লক ভেঙে মোটরসাইকেলটি নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন জানান, তিনি লালমাটিয়ার এ/১৫ নম্বর বাসায় সপরিবারে বসবাস করেন। গত ২৫ ডিসেম্বর বিকেল ৪টার দিকে তিনি তার ব্যবহৃত নীল রঙের YAMAHA FZ Version-2 মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৪৮-৯৬৫২) বাসার সামনের রাস্তায় লক করে রেখে ভেতরে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসা থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি যথাস্থানে নেই।
পরবর্তীতে আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা সুকৌশলে মোটরসাইকেলটির লক ভেঙে সেটি নিয়ে চম্পট দেয়। চুরি হওয়া এই মোটরসাইকেলটির বাজারমূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
ভুক্তভোগী আরাফাত হোসেন জানান, মোটরসাইকেলটি হারিয়ে তিনি বর্তমানে দিশেহারা। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তিনি মোহাম্মদপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজে চুরির স্পষ্ট দৃশ্য থাকলেও এখন পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার বা কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স