ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:০৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:০৭:২৫ অপরাহ্ন
ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা ডা. শফিকুর রহমানের & নাহিদ ইসলামের


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এ বিশেষ বৈঠকটি হয় বলে জানিয়েছে এনসিপি।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।

তবে কোনো দলের পক্ষ থেকে বৈঠকে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ