ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০২:১২:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০২:১২:২০ অপরাহ্ন
অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার: মির্জা ফখরুল মির্জা ফখরুল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেলায় তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা খুব উদ্বিগ্ন, সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। শিগগিরই এ অবস্থার উন্নতির প্রত্যাশা করে বিএনপি।

তিনি বলেন, এ দেশের সমস্ত ভালো অর্জন বিএনপি মাধ্যমেই হয়েছে। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে। তাই দল ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। জনগণের সেই প্রত্যাশা ও আশা পূরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে, যা একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ