ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০২:৪৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০২:৪৬:২০ অপরাহ্ন
দিনাজপুরে নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রিজসংলগ্ন বানিয়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে।

পুলিশ জানায়, কাঁকড়া নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবিব জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ