ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নতুন জেলা কমিটি অনুমোদন

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৬:১৯:২১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৬:১৯:২১ অপরাহ্ন
রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নতুন জেলা কমিটি অনুমোদন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের


মোঃ কামরুল ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-


সরকারি নিবন্ধনভুক্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর রাঙামাটি জেলা শাখার ২০২৫–২০২৭ ইং মেয়াদের জন্য একটি পূর্ণাঙ্গ ও কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত এই কমিটি আগামী দুই বছর রাঙামাটি জেলায় সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে নেতৃত্ব দেবে।

নবগঠিত কমিটিতে মোঃ রমজান আলী সভাপতি এবং প্রমিতা চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি হিসেবে আজিজুল ইসলাম আরজু, আলাউদ্দীন এবং মাহমুদ আব্বাস; যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ আতিক; সাংগঠনিক সম্পাদক শোয়াইব খান ফাহিম; সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন অনর্ব; অর্থ সম্পাদক মোঃ খোরশেদ আলম; সহ-অর্থ সম্পাদক সাইদা ইসলাম সাদিয়া; দপ্তর সম্পাদক মঈন উদ্দীন (বাবু ভাই); প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল মল্লিক; শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন।এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন উম্মে সালমা মেহজাবিন, হাসিবুর রহমান মিশকাত, সুলতান নাছির উদ্দীন এবং আরশাদ খা।

কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, রাঙামাটি জেলা শাখার কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বে মনিটর হিসেবে থাকবেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আহমেদ ইশতিয়াক আজাদ ও আজাদ সিদ্দিক। তারা জেলা শাখার কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

উল্লেখ্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবগঠিত রাঙামাটি জেলা শাখার কমিটি পাহাড়ি অঞ্চলের বাস্তবতা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে শিক্ষা সহায়তা, স্বেচ্ছাসেবী উদ্যোগ, যুব উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আগামী দুই বছরের জন্য অনুমোদিত এই কমিটির মাধ্যমে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলায় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও বিস্তৃত করার প্রত্যাশা করা হচ্ছে।




নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ