ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভয়নগরে কয়লা তৈরির ৭৪টি চুল্লি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৭:০৮:০৯ অপরাহ্ন
অভয়নগরে কয়লা তৈরির ৭৪টি চুল্লি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অভিযোগে ৭৪টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, যশোর জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুই গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৭৪টি চুল্লি ভেকু মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ওই ইউনিয়নের আরো কয়েকটি স্থানে থাকা শতাধিক চুল্লি ধাপে ধাপে গুঁড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে চুল্লির মালিকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সৌমেন মৈত্র, পরিদর্শক জাহিদ হাসান, হিসাবরক্ষক মিজনুর রহমান, অভয়নগর থানা পুলিশ, আনসার ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা।

 


নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ