ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৩:১৩:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৩:১৩:৩১ অপরাহ্ন
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ শেখ হাসিনা ও কামালের


জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৪৫৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়। যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ