ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৬:২৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৬:২৪:০১ অপরাহ্ন
​গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় মিথ্যা সংবাদ প্রচার


মো: গোলাম কিবরিয়া :রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলার গোদাগাড়ীতে এক সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা জনতা । সোমবার (১২ জানুয়ারি) সাহাব্দিপুর মোড় এলাকায় বিকেল ৩ টায় স্থানীয়রা মানববন্ধন আয়োজন করে সাংবাদিক সাইফুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও শোষণের অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগী আবুল কালাম অভিযোগ করেন, “সাইফুল নিজে কোনো সংবাদ প্রকাশ না করে অন্য সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করিয়ে অর্থ দাবি করত। একটি দুর্ঘটনার খবরকে কেন্দ্র করে মানুষদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছিল। 


প্রশাসনের সাথে সখ্যতা দেখিয়ে ফোনের মাধ্যমে অর্থ আদায় করে শেষে নিজে ভাগ করে নিত।” সাংবাদিক সাইফুলের মামলা হামলাসহ নানা রকম হয়রানির শিকার ওই ভুক্তভোগী পরিবার আরও বলেন, আমরা নিরাপত্তা চাই।


স্থানীয় শহীদুল নামের এক ব্যক্তি বলেন, “এ ধরনের মানুষ স্থানীয় প্রশাসনের সুবিধা নিয়ে সাধারণ মানুষের অধিকার লুট করছে। আমরা চাই, প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়।”



মহিশালবাড়ী বাজার কমিটির একজন কর্মচারী, নাম প্রকাশে অনিচ্ছুক, অভিযোগ করেন, “সাইফুল কমিটির যুগ্ম আহ্বায়ক থাকাকালীন আমাদের বেতন মেরে খেয়েছে। বিলও অতিরিক্ত দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। আমরা এর কারণে অনেক সমস্যায় পড়েছি।”


এলাকার মানুষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ