ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের ফাঁদে এবার ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা আরেক সরকারি কর্মচারী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:৫৬:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:৫৬:৪৬ অপরাহ্ন
দুদকের ফাঁদে এবার ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা আরেক সরকারি কর্মচারী শাহ আলমকে


এবার ফাঁদ পেতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী কাম অফিস সহকারী শাহ আলমকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (১৪ জানুয়ারি) বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, সাবেক অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী আ. ন. ম. মুদ্দাছেরুল হক মাসুদ দীর্ঘদিনের বকেয়া ভাতা ও পেনশন সংক্রান্ত সরকারি পাওনা আদায়ে শাহ আলমের বিরুদ্ধে হয়রানি ও ঘুস দাবির লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে দুদকের কমিশনের অনুমোদনক্রমে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ থেকে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগকারী মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করছিলেন শাহ আলম। ওই অবস্থায় হাতেনাতে ধরা হয় তাকে।

শাহ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি সন্ধ্যায় এরকমই এক অভিযান চালানো হয় যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে। ওইদিন পেনশন ফাইল অনুমোদনের জন্য এক লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ