ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ইন্দিরা রোডে ফ্ল্যাট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৮:০৩:৫২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৮:০৩:৫২ অপরাহ্ন
রাজধানীর ইন্দিরা রোডে ফ্ল্যাট থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। আমাল রশিদ
বিশেষ  প্রতিনিধি: মাহফুজুর রহমান. ‎রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোডের একটি ফ্ল্যাট থেকে আমাল রশিদ (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ইন্দিরা রোডের ৭৬ নম্বর বাড়ির ‘সিলভার স্প্রিং’ নামের নয়তলা ভবনের তৃতীয় তলার বি-২ ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ‎নিহত আমাল রশিদ মৃত ডাক্তার আব্দুর রশিদ ও মৃত দিল আফরোজ দম্পতির সন্তান। তিনি ধানমন্ডির লিবারেল আর্টস (ইউল্যাব) নামক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। ‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমাল রশিদ ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তার একমাত্র ভাই বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। গত দুই-তিন দিন ধরে আমালের কোনো খোঁজ না পেয়ে তার মামা খুরশিদ হাসান আজ ওই ফ্ল্যাটে যান। সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখে তিনি শেরেবাংলা নগর থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে আমাল রশিদকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ‎খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। সিআইডি’র ক্রাইম সিন ইউনিটকেও খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। ‎শেরেবাংলা নগর থানা সূত্রে জানানো হয়, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ