ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৫:৪৪:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৫:৪৪:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ লিফলেট বিতরণ



জয়পুরহাট  প্রতিনিধিঃ মোঃ মিশিকুল মন্ডল 


জয়পুরহাট পাঁচবিবিতে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটার উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল প্রচারণা র‍্যালী বের করা হয়। র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম আহমেদ সাধারণ মানুষের মাঝে গণভোটের গুরুত্ব তুলে ধরে গণভোটের পক্ষে লিফলেট বিতরণ করেন। গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে জনগণের সরাসরি মতামতের প্রতিফলন ঘটে। তাই প্রতিটি ভোটারের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ