ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৭:৪০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৭:৪০:৫০ অপরাহ্ন
যমুনায় যাচ্ছেন তারেক রহমান তারেক রহমান


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার উদ্দেশে রওনা হয়।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখানে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করেন। পরে ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এরমধ্য দিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান।

এরআগে, গতবছরের জুন মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ