গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার রাশেদুলের ৬ ব্যাংক হিসাব ফ্রিজ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০১-২০২৬ ০২:৫৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০১-২০২৬ ০২:৫৩:০৫ অপরাহ্ন
গণশিক্ষা প্রকল্পের
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলামের ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।
তার বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।
আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়েছে, রাশেদুল ইসলাম প্রকল্পের পিএ হিসেবে কর্মরত থাকাকালে প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অনুসন্ধান চলছে।
অনুসন্ধান চলাকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া সরকারি টাকা অন্যত্র সরিয়ে ফেলার বা বেহাত করার চেষ্টা করছেন। এসব অর্থ পাচার বা সরিয়ে ফেলা হলে পরে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই জনস্বার্থে এবং তদন্তের প্রয়োজনে তার ৬টি ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স