বানিয়াচংয়ে সড়ক দূর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-০১-২০২৬ ১২:৩০:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০১-২০২৬ ১২:৩০:২৬ অপরাহ্ন
আলাউদ্দিন মিয়া
হবিগঞ্জ, প্রতিনিধি: বানিয়াচং টু নবীগঞ্জ সড়কে লরি এবং ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলীর পুত্র। সড়ক দূর্ঘটনায় অটোরিকশার যাত্রী আরো চারজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৫ টার সময় বানিয়াচং টু নবীগঞ্জ সড়কের কালিদাস টেকা শুটকি ব্রীজের পাশে ওই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা লরি এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবহনকারী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় পাঁচজন যাত্রী রক্তাক্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল এবং নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শ্রমিক আলাউদ্দিন মিয়ার মৃত্যু হয়। এতে নিহতের পরিবারে নেমে আসে শোকের মাতম। নিহতের পরিবার সূত্রে জানা গেছে,জীবিকার তাগিদে ভোরবেলা শ্রমিকের কাজ করতে বের হয়েছিলেন আলাউদ্দিন মিয়া,কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ফিরলেন লাশ হয়ে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অপরদিকে লরির মালিক পক্ষ আইনী জটিলতা এড়াতে নিহতের পরিবারের সাথে বিষয়টি মোটা অংকের টাকার বিনিময়ে রফাদফা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।
এব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
মোতাব্বির হোসেন,
তারিখ-২০ জানুয়ারি ২০২৬ইং।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স