ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৪:১১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৪:১১:২৪ অপরাহ্ন
৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু শফিকুল আলম



আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

বুধবার (২১ জানুয়ারি) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই বৈঠকের বরাত দিয়ে এ তথ্য জানান।

তিনি নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে জানান, পাবনা -১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ