ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ খেলতে না পারলে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তানের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:৫০:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২২-০১-২০২৬ ০২:৫০:১৮ অপরাহ্ন
বাংলাদেশ খেলতে না পারলে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত পাকিস্তানের পাকিস্তানের


বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান- এমন ইঙ্গিত দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ।

বৃহস্পতিবার জিও নিউজকে সূত্র জানায়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে।

সূত্র অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজই (বৃহস্পতিবার) জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে ভারতে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খেলোয়াড়দের বড় একটি অংশ বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষেই মত দিয়েছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ সরে গেলে পাকিস্তানও একই সিদ্ধান্ত নিতে পারে বলে দাবি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ