অসহায় ঘর নির্মাণের সহায়তায় হাজী আব্দুল বারেক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০১-২০২৬ ০১:১৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৬ ০১:১৮:৩৪ অপরাহ্ন
হাজী আব্দুল বারেক
অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক হাজী আব্দুল বারেক। আজ ফেনীর রাজাপুর এলাকায় বসতঘরহীন এক অসহায় পরিবারের জন্য নতুন ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় হাজী আব্দুল বারেক বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
মানুষের মৌলিক চাহিদার অন্যতম হলো মাথা গোঁজার ঠাঁই—সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সহায়তা পাওয়া পরিবারটি হাজী আব্দুল বারেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে।পুরানঢাকার
এলাকাবাসীর মতে, হাজী আব্দুল বারেকের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স