জনাব:আলমগীর খান
সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কার্যকর সিসি ক্যামেরা স্থাপন ছাড়াই কীভাবে ১ কোটি ১৮ লাখ টাকার চূড়ান্ত বিল অনুমোদন ও পরিশোধ করা হলো—এর দায়ভার আপনি নেবেন কি?
আপলোড সময় :
২৪-০১-২০২৬ ০২:৩৪:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০১-২০২৬ ০২:৩৬:০৫ অপরাহ্ন
জনাব:আলমগীর খান
মাত্র দুই দিনের ব্যবধানে একই ঠিকাদারকে তিনটি কার্যাদেশ দেওয়ার পেছনে কি কোনো বিশেষ তাড়াহুড়া বা অঘোষিত সমঝোতা ছিল?
অডিট টিম সরেজমিনে গিয়ে যেসব যন্ত্রপাতিকে ব্যবহার অযোগ্য ও অকেজো বলে উল্লেখ করেছে, সেগুলোর বিপরীতে বিল ছাড়ের অনুমোদন আপনি কীভাবে দিলেন?
ই/এম বিভাগ-৮ এ মাত্র দুটি গাড়ির বিপরীতে ৩১ জন চালকের বেতন দেখিয়ে বছরে ৮৭ লাখ টাকা ব্যয়—এই অস্বাভাবিক হিসাবের যৌক্তিক ব্যাখ্যা কী?
অর্গানোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত জনবল থাকা সত্ত্বেও দৈনিক মজুরি ও চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দিয়ে সরকারি অর্থ অপচয়ের অনুমতি কে দিয়েছে—আপনি না অন্য কেউ?
২০১৬–১৭ সালের অডিট রিপোর্টে গুরুতর অনিয়ম ধরা পড়ার পরও কেন কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি—আপনি কি ইচ্ছাকৃতভাবে বিষয়টি ধামাচাপা দিয়েছেন?
আপনার অধীনস্থ বিভাগগুলোতে ভুয়া কাজ, কাগুজে প্রকল্প ও অতিরিক্ত বিলিংয়ের যে ধারাবাহিক অভিযোগ রয়েছে, তা কি আপনার অজানা ছিল?
অভিযোগ রয়েছে, ঘুষ ও দুর্নীতির অর্থে আপনি ঢাকাসহ আশপাশের এলাকায় একাধিক বাড়ি, অ্যাপার্টমেন্ট ও প্লট অর্জন করেছেন—এই সম্পদের বৈধ উৎস কী?
অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচারের যে অভিযোগ উঠেছে, তার বিষয়ে আপনি তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত কি না?
জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার নামে ভুয়া প্রকল্প বাস্তবায়নের দায় কি শুধু ঠিকাদারদের, নাকি সর্বোচ্চ দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনিও দায় এড়াতে পারেন না?
আশা করি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন, ধন্যবাদ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স