ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০২:৪৩:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০২:৪৩:৪২ অপরাহ্ন
ফরিদপুরে বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি


ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন।

এছাড়া ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন যাত্রী। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও ১০ থেকে ১২ জন বাসযাত্রী।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশের তদন্ত ও উদ্ধারকাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ