ফুটপাতে দাঁড়িয়ে করছিলেন গল্প, ভবন থেকে পড়া রড মাথায় ঢুকে প্রাণ গেল আশফাকের
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০১-২০২৬ ০৪:৩২:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০১-২০২৬ ০৪:৩২:১৮ অপরাহ্ন
প্রাণ গেল আশফাকের
ফুটপাতে দাঁড়িয়ে গল্প করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়া একটি লোহার রড মাথায় ঢুকে প্রাণ হারিয়েছেন আশফাক চৌধুরীর (৪০) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান এলাকায় এই ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত আশফাক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামের বাসিন্দা। তিনি গুলশানে একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী, এক কন্যাসন্তান, মা–বাবা, ভাই–বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফুটপাতে দাঁড়িয়ে দুইজন গল্প করছেন। এমন সময় হঠাৎ ভবনের ওপর থেকে পড়া একটি একজনের কপালে গেঁথে যায়। পাশে থাকা ব্যক্তিসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আশফাককে গুরুতর আহত অবস্থায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার তার মরদেহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া গ্রামে দাফন করা হয়।
স্বজনরা জানান, স্থানীয় সামাজিক সংগঠন জাগরণী ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন আশফাক। ওই সংগঠনের আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থাকতে গতকাল রাতেই তার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স