ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​ভারতের প্রজাতন্ত্র দিবস: বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০২:০১:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০২:০১:১৮ অপরাহ্ন
​ভারতের প্রজাতন্ত্র দিবস: বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ আমদানি-রপ্তানি বন্ধ আমদানি-রপ্তানি


ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় যশোর জেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন।

তিনি বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকায় আজ আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দর তথ্য মতে, স্থলপথে বেনাপোল দিয়ে ভারত থেকে সবচেয়ে বেশি আমদানি–রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। বছরে যাতায়ত করে ২০ থেকে ২২ লাখ পাসপোর্টধারী। ভ্রমণ ও বাণিজ্য এই দুই খাত থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আসে।

 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ