ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:১৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:১৬:২৩ অপরাহ্ন
​২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান তারেক রহমান


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন তিনি।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ‘ধানের শীষ‘ প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপি আহ্বায়ক জাকির হোসেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহ ইউনিয়ন প্রতিনিধিসভা করেছিলেন তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ