ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদা নেয়া সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:৩২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:৩২:৪৭ অপরাহ্ন
ব্যবসায়ীদের থেকে নিয়মিত চাঁদা নেয়া সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার


নারায়ণগঞ্জ বন্দরের মূর্তিমান আতঙ্ক এবং শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সুজন (২৯) ও তার সহযোগী মো. রুবেলকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে বন্দর থানার চাঁনপুর গ্রামে এক বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল। অভিযানে নিজ এলাকা থেকেই সুজন ও রুবেলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।



র‍্যাবের দেওয়া তথ্যমতে, সুজন এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রয়েছে অপরাধের দীর্ঘ খতিয়ান, অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ সুজনের বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। শীতলক্ষ্যা নদীর পণ্যবাহী ট্রলার, বাল্কহেড এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়।সাধারণ মানুষের পৈতৃক ভিটেমাটি জোরপূর্বক দখল। নতুন স্থাপনা নির্মাণে বাধা প্রদান ও মোটা অংকের চাঁদা দাবি।

“সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় অস্থিরতা তৈরি করে আসছিল। তাদের গ্রেফতারে জনমনে স্বস্তি ফিরবে।” — লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক (কোম্পানি কমান্ডার, র‍্যাব-১১)।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ