ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​বিএনপি হ্যাঁ ভোটের প্রচার করছে না, যেটা একটা ডাহা মিথ্যা কথা: জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৫:২০:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৫:২০:১৯ অপরাহ্ন
​বিএনপি হ্যাঁ ভোটের প্রচার করছে না, যেটা একটা ডাহা মিথ্যা কথা: জোনায়েদ সাকি জোনায়েদ সাকি



গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি-জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বিএনপি হ্যাঁ ভোটের প্রচার করছে না, যেটা একটা ডাহা মিথ্যা কথা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দি এলাকায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের জন্য ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তা ছিল গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য। অথচ সেই রাষ্ট্রেই আমরা স্বাধীনতার ৫৪ বছর পরও ভোটাধিকার সংকট থেকে বের হতে পারিনি।

তিনি আরও বলেন, ভোট ব্যবস্থাকে কেউ কলুষিত বা নস্যাৎ করার চেষ্টা করলে  তা দেশের মানুষ মেনে নেবেনা। অভ্যুত্থানে হাজারও তরুণের রক্ত ঝরা ঋণ আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শোধ করতে হবে। জনগণের ভোটে বিজয়ী হতে চাই এবং এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করাকে আমাদের লড়াই হিসেবে দেখছি। 










নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ