ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নাজমুল হাসান জাহেদ একাডেমির পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৮:০২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৮:০২:১৭ অপরাহ্ন
নাজমুল হাসান জাহেদ একাডেমির পিঠা উৎসব শিক্ষার সুচনাগার
। জেলা প্রতিনিধি,হবিগঞ্জ। হবিগঞ্জের বানিয়াচংয়ে স্যার ফজলে হাসান আবেদ কতৃক প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষার সুচনাগার নাজমুল হাসান জাহেদ একাডেমির শিক্ষার্থী শিশুদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। শিশুদের আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গরীবের ডাক্তার খ্যাত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা: সাখাওয়াত হাসান জীবনে। সকালে উদ্বোধনের পর অভিভাবকসহ মানুষের ভীর জমে উঠে। প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ঘুরে ঘুরে পিঠার ষ্টল পরিদর্শন করেন ও পিঠা ক্রয় করেন। বেলা ২ টার পর অংশ গ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি ডা: সাখাওয়াত হাসান জীবন। আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত পিঠা উৎসব অনেকেরই নজর কাড়ে এবং শিশুদের উৎসাহ দেখে আবেগে আপ্লূত হয়ে উঠেন। শিশুরা আগামীর ভবিষ্যৎ এই শ্লোগানের মাধ্যমে পিঠা উৎসবের সমাপ্তি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ