উন্নয়নের স্বার্থে আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে ভোট দিন -আনিসুর রহমান আনিস
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-০১-২০২৬ ০৫:১০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-০১-২০২৬ ০৫:১০:৪৯ অপরাহ্ন
আনিসুর রহমান আনিস
সাবেক ছাএদল নেতা,শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো
এীড়া সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেছেন, গত ১৭ বছরে আওয়ামীলীগের দু:শাসনে দেশের জনগণ ছিল অতীষ্ঠ।দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ছিল না। তিনি বলেন," বিএনপি
সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি উন্নয়নের স্বার্থে আলতাফ হোসেন চৌধুরীকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। অদ্য ৩০ জানুয়ারী সকাল ১০ টায় পটুয়াখালী সদর থানার নন্দকানাই এলাকায় কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যোগেন শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জিয়া গবেষণা
পরিষদের নেতা এডভোকেট আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি'র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী
জেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবু র রহমান, সহ-সভাপতি মজিবর রহমান সর্দার, জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। বিকাল ৪ টায় কালিকাপুর এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন আনিসুর রহমান আনিস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মর্জিনা বেগম, ফাতিমা আক্তার মুক্তা, মোসা: শিউলি পারভীন, আসমা বেগম,লিলি বেগম, মো: মঞ্জুরুল আহসান মানিক, মাস্টার জসীম উদ্দিন, মাও: মো: জিহাদুল ইসলাম, হুমায়ুন কবির মঞ্জুসহ পটুয়াখালী জেলা বিএনপি, জাতীয়তাবাদী মহিলাদল, ছাএদলের নেতা - কর্মীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স