ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৪১:২১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৪১:২১ অপরাহ্ন
​মিজানুর রহমান আজহারীকে যে কারণে ধন্যবাদ দিলেন বর্ষা ধন্যবাদ দিলেন বর্ষা


ঢালিউডের গ্ল্যামার জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়ে এখন পুরোদস্তুর ধর্মকর্ম ও সংসারে মনোযোগী চিত্রনায়িকা খাদিজা বর্ষা। গত বছর ওমরাহ পালন করে এসে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন, সেই কথা রেখে নতুন কোনো সিনেমায় আর নামও লেখাননি। এবার এই নায়িকাকে দেখা গেল ধর্মীয় গ্রন্থ পাঠে মগ্ন হতে। শুক্রবার সন্ধ্যায় তিনি জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারীর লেখা বই পড়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির ছবি শেয়ার করে বর্ষা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে হচ্ছিল যে, ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার। ৩টি বই অর্ডার করেছিলাম, আজকে পেয়েছি। আমার বোনদের জন্য ২টি।” বইটির লেখক ড. মিজানুর রহমান আজহারীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বর্ষা আরও লেখেন, “জীবনে তেমন কিছুই জানি না, তবে এই ‘এক নজরে কুরআন’ পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাতে চাই আপনাকে ড. মিজানুর রহমান আজহারী, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।”

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। ২০১১ সালে অনন্ত জলিলের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তাদের সংসারে আরিজ ও আবরার নামে দুই পুত্রসন্তান রয়েছে। গত বছর মক্কা থেকে ফিরে বর্ষা জানিয়েছিলেন, সন্তানরা বড় হচ্ছে, তাই তাদের ভবিষ্যতের কথা ভেবে এবং ধর্মীয় অনুশাসন মানতে তিনি অভিনয় জগত থেকে বিদায় নিচ্ছেন। বর্তমানে মাঝেমধ্যে বিভিন্ন ইভেন্ট বা ফটোসেশনে দেখা গেলেও, বর্ষার মূল সময় কাটে সংসার, সন্তান এবং বই পড়ে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ