ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৯:২৭:১১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৯:২৭:১১ অপরাহ্ন
কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু আ. লীগ নেতার মৃত্যু


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এদিন বিকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।


আব্দুর রহমান মিয়া নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহীবাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।


তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সহসভাপতি ছিলেন।
জানা যায়, আব্দুর রহমান কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের ৪৯ (০৯)২৪ নং মামলার আসামি ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ