ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

​মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ, অংশ নিতে পারবেন না নির্বাচনে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০২-২০২৬ ১১:৫০:১৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০১-০২-২০২৬ ১১:৫০:১৭ পূর্বাহ্ন
​মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ, অংশ নিতে পারবেন না নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সীর



আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'কুমিল্লা-৪' আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন।

অন্যদিকে, 'কুমিল্লা-১০' আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়।

তবে একই আসনের অপর প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ