জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের তাইফ হাসানের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০২-২০২৬ ০৬:৩৫:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০২-২০২৬ ০৬:৩৫:৫৮ অপরাহ্ন
তাইফ হাসান
জয়পুরহাট প্রতিনিধি: মো: মিশিকুল মন্ডল
জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (০১ ফেব্রুয়ারি)রোববার বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাইফ হাসান জয়পুরহাটের খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে। মায়ের সাথে নানার বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে থাকতো তাইফ। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানান, গতকাল শনিবার তাইফ হাসান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাস যোগে জয়পুরহাটে আসেন। এরপর সে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় প্রসাব করার কথা বলে নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাননি। পরে রোববার বিকেলে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার এসআই মেহেদী আলম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স